দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৭:১৩আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৭:১৩

আওয়ামী লীগ বাংলাদেশকে ভয়াবহ নরকে পরিণত করেছে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী হেল্প সেল আয়োজিত এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

দেশের নাগরিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দেশের যেসব মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকে, ক্রমাগত ঊর্ধ্বগতির মাধ্যমে তাদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রেখেছে। আসুন ঐক্যবদ্ধ হই, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার ও মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। কারণ তারা জানেন, তিনি (খালেদা) বাইরে থাকলে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বের সামনে আজকে প্রমাণ হয়েছে; আমরা এতদিন যেসব কথাবার্তা বলে এসেছি, তা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। যে কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে। নিষেধাজ্ঞায় পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, গুম করা ও বিচার বহির্ভূতহত্যা করার জন্য একটি প্রতিষ্ঠানকে এবং তার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারা আমেরিকার কোনও কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এটা ছোট-খাটো ব্যাপার নয়। বাংলাদেশের মতো একটা দেশ, যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সেই দেশ যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে, তখন এ ধরনের নিষেধাজ্ঞা গোটা জাতির জন্য কলঙ্ক। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার। তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে চরম জঘন্য অমানবিক কার্যক্রম করছে।’

দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার নয়, তারাই আইন-শৃঙ্খলা বাহিনীর লোক যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে তুলে নিয়েছে, গুম করেছে, খুন করেছে। কোথাও কোনও সুরাহা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের