আ.লীগের উদ্দেশ্য একটাই ক্ষমতায় টিকে থাকা: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৫:৩২আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:০৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকতে চায় বলেই গণতন্ত্র ও ভোটাধিকার সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকা।

সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার জন্য তাদের মতো করে একটা নির্বাচন করতে চায়। সে কারণেই তারা ইসি গঠন করে। আবার তার আগে সার্চ কমিটি করে। অত্যন্ত পরিকল্পিতভাবে ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে কোর্টের মাধ্যমে কাজগুলো করে। আদালতের মাধ্যমে তারা রায় দেয়, সেটাকে তারা বাস্তবায়িত করে। আবার বলে ইসি করেছে আইনের মাধ্যমে। কারা এই আইন পাস করলো, একটা অবৈধ সংসদ।’

তিনি  বলেন, ‘এই আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তাদের আর কোনও অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। এই মুহূর্তে হাসিনা সরকারের পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল করেছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগই আন্দোলন করেছিল। তারা ১৭৩ দিন হরতাল করেছিল। আবার তারাই ক্ষমতায় এসে যখন দেখলো, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জয়লাভ করতে পারবে না, সেজন্য আদালতকে দিয়ে সেটা বাতিল করেছে।’ 

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আসুন, আমরা নিজেদের সংঘবদ্ধ করি। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করি। সব রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ করি। একটা জাতীয় ঐক্য গড়ে তুলে‌ তাদের (সরকার) পরাজিত করি।’

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী প্রমুখ।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম