ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ২২:১৬আপডেট : ১১ মার্চ ২০২২, ২২:৪৭

সদ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার (১১ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ঘোষিত কমিটিকে ভুয়া কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজ আব্বাসের অব্যাহতি চান।

বক্তারা বলেন, আফরোজা আব্বাসের বাসার কাজের মেয়ে এবং কমলাপুরের ভাত বিক্রেতা রুমা আক্তারকে মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আই.জি বস্তির ইট ভাঙার মিস্ত্রি হাসিনা বেগম হাসিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ কমিটির বেশিরভাগ নেতা অশিক্ষিত এবং আফরোজা আব্বাসের চারপাশে থাকে বস্তির মেয়ে। এরকম কমিটিতে শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত নারীরা আগ্রহ প্রকাশ করবে না। দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এ রকম কমিটির কারণে।

তাই বিএনপির ভারপ্রাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা এ কমিটি অবিলম্বে ভেঙে গ্রহণযোগ্য কমিটি দেওয়ার পাশাপাশি এ রকম পকেট কমিটি গঠনের জন্য আফরোজা আব্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী।

এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাবেক কমিশনার মনি বেগম, মমতাজ জাহান টুটু ছাড়াও লতা বেগম, মিতা দত্ত প্রমুখ।

গত ১১ ফেব্রুয়ারি মহিলা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে রুমা আক্তারকে। যুগ্ম আহ্বায়ক হলেন—শাহীনুর নার্গিস, হোসনে আরা লিজা, সালেহা বেগম, হাসিনা বেগম হাসি, রেহেনা ইয়াসমিন ডলি, ফেরদাউসি বেগম, রাশিদা বেগম, জাহানারা বেগম এবং সদস্য সচিব হয়েছেন নাসিমা আক্তার কেয়া।

/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক