আদালতকে প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা চলছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৬, ১৩:২৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৩:২৬

রুহুল কবির রিজভী আদালতকে সরকার প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, আদালত আজ স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতকে প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা করছেন। সব মামলা আজ শাসক দলের ইচ্ছায় হয়। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে  অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে রিজভী বলেন, উচ্চ আদালতের কলঙ্ক সাবেক বিচারপতি খায়রুল হক দেশের সব রক্তপাত ও হানাহানির জন্য দায়ী। তার অপকর্মকে ঢাকার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। পাপ কখনও চাপা থাকে না। জনতার আদালতে পাপীদের বিচার হবেই।
আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বিএনপির এই নেতা বলেন, আইনমন্ত্রী বলেছেন,  বিচারপতিরা অবসরে গেলেও রায় লিখতে পারবেন। আমি বলব, তিনি আইনের দৃষ্টিতে মিথ্যা বলছেন, অন্যায় কথা বলছেন। কারণ অবসরে গেলে একজন বিচারপতির শপথ থাকে না। খায়রুল হক হচ্ছেন সেই ব্যক্তি, যিনি সরকারের পতি অনুরক্ত হয়ে বিএনপির প্রতি বিরাগভাজন হয়েছেন। তাই তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বিএনপির কর্মসূচিতে সরকার স্বস্তিতে থাকে না উল্লেখ করে রিজভী বলেন, আজকের এই মানববন্ধন বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হয়েছে। কারণ একটাই—দেশে বিরোধী দলের কোনও অধিকার নেই।

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, আত্মসমর্থনকারীর দল আজ নিজেদের স্বাধীনতার ঘোষক বলে দাবি করছে। প্রধান বিচারপতি এসকে সিনহার বক্তব্যে আওয়ামী লীগের মধ্যে তোলপাড় শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম