দ্রুত ক্ষমতা হস্তান্তর না করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ২০:১৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ২০:৩৬

দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে সরকারের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে দলের র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির র‌্যালি উপলক্ষে দুপুর ১টা থেকে নয়া পল্টনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে মতিঝিল, কাকরাইল, শাহজাহানপুর, শান্তিনগরসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। র‌্যালি উপলক্ষে এই এলাকায় পুলিশসহ সাদা পোশাকের সদস্যরা মোতায়েন ছিল।

মির্জা ফখরুল বলেন, ‘এই র‍্যালির মাধ্যমে আমরা অবৈধ সরকারের কানে যে বাণী পৌঁছে দিতে তা হলো—তোমার দিন শেষ। এই র‍্যালি থেকে আমরা হাসিনা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এবং তার সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনও সময় আছে—পদত্যাগ করুন, দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

‘অন্যথায় আপনারা পালাবারও পথ খুঁজে পাবেন না। সব ডিক্টেটর, সব স্বৈরাচারী, সব ফ্যাসিবাদীর যে পরিণতি হয়েছে, আপনাদেরও সেই একই পরিণতি হবে। আসুন এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই’—যোগ করেন বিএনপি মহাসচিব। দ্রুত ক্ষমতা হস্তান্তর না করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি বিএনপির

স্বাধীনতা দিবসের দিন জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আজকে সারা দেশের মানুষ স্বাধীনতার ৫০ বছর পরে এই আক্ষেপ করছে যে কী পেয়েছি? আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নেই, নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবার স্বাধীনতা নেই। মানুষের গণতান্ত্রিক কোনও অধিকার নেই।”

দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে এই সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ২৫ মিনিট সমাবেশ করে র‍্যালি শুরু হয়। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‍্যালি শুরু হয়ে বিজয় নগর ও তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে অংশ নেয়। তাদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ছিল।

ব্যান্ড সংগীত দলের সুরের মূর্ছনা, পুরনো ঢাকার ঘোড়ার গাড়ি, মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের বীরত্বের নানা দৃশ্য প্রদর্শন, লাল-সবুজ-হলুদ ক্যাপ পরা নেতাকর্মীদের স্বাধীনতার র‍্যালি দেখতে ফুটপাতে দুই পাশে মানুষজনও ছিল ব্যাপক। তারা করতালি দিয়ে র‍্যালিকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

র‍্যালি শুরুর দুই ঘণ্টা আগে থেকেই ফকিরেরপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না, হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালি জনসমাবেশে রূপ নেয়। র‍্যালির অগ্রভাগ যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে তখন শেষ ভাগ কাকরাইলের নাইটিঙ্গেল মোড় অতিক্রম করেছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে সময়ের দাবি, জনগণের দাবি এই সরকারকে হটাতে হবে। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই।”

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে সত্য বলতে পারে না গণমাধ্যম। ডিজিটাল আইন, সেই আইন-এই আইন করে আজকে বাংলাদেশের গণমানুষের মুখকে চেপে ধরা হয়েছে। আসল কোনও সংবাদ দেশের মানুষ পায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের কি অবস্থা আজকে সেটা পত্রপত্রিকায়-মিডিয়ায় রিফলেক্ট হচ্ছে না।’

মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত র‍্যালিতে উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামও বক্তব্য রাখেন।

পরে র‍্যালিতে হেঁটে অংশ নেন বিএনপি মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, এজেডএম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামারুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম আলীম, শামীমুর রহমান শামীম, সেলিমুজ্জামান সেলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, রাজিব আহসান, আকরামুল হাসান, অঙ্গসংগঠনের মহানগরের আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম মাহতাব, শাহ নেসারুল হক, নজরুল ইসলাম তালুকদার, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ নেতারা অংশ নেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম