গণতন্ত্র ফিরে পেতে রমজানে মোনাজাত করবো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২২, ২০:১৫আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০:৪৭

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা ভিক্ষা করলে, সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। রমজান মাস হলো বরকতের মাস। কেননা, মানুষের গুনাহগুলো দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ইমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং, রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।’

বিএনপি মহাসচিব উল্লেখ করেন, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

তিনি বলেন, ‘আমরা মোনাজাত করবো দেশ ও জাতির জন্য। জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম