জাতি যেসব রিফর্ম আশা করছে, বিএনপি তাই করবে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ২৩:৫৮আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ২৩:৫৮

দেশের উন্নয়নে জাতি যেসব রিফর্ম আশা করছে, বিএনপি তাই করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রিফর্মস নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।

সোমবার (৪ এপ্রিল) ‘নির্বাচনকালীন সরকার’ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আমির খসরু এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলনের আগে আমরা জাতিকে জানাবো কী পরিবর্তন করবো। যে সংকট দেশে চলছে, তা থেকে কেবল এক দলের পক্ষে এই সংকট সমাধান সম্ভব না। এজন্য জাতীয় ঐক্য লাগবে। নতুন রাজনৈতিক ও নতুন সামাজিক কনট্রাক্টে আসতে হবে।’

‘কেয়ারটেকার নিয়ে বিতর্ক তৈরি করে লাভ হবে না। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নাই। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে’ বলে মনে করেন আমির খসরু। 

তিনি বলেন, ‘যারা যারা নির্বাচনের আগে জাতীয় সরকারের কথা বলেছে, তাদের সঙ্গে আমাদের বিতর্ক নাই। এখন দরকার জাতীয় ঐক্য। বিএনপি তার অবস্থান নিয়েছে। বিতর্কের কিছু নেই। এই সরকারের পতন সবাই চায়, আমরাও চাই।’

সভায় আরও অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য  ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম