জনগ‌ণের কল্যাণের জন্যই জাতীয় সরকার হবে: গ‌য়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ১৬:০৬আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:৫৫

বিএন‌পির নেতাকর্মী‌দের জন‌্য নয়, জনগ‌ণের কল‌্যা‌ণের জন‌্যই জাতীয় সরকারের কথা বলা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ৫০ বছর আগে এই উদ্যোগ নেওয়ার দরকার ছিল, এখন সেটা নেওয়া হচ্ছে।

রবিবার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তি‌নি। বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল এই সভার আয়োজন করে।

গয়েশ্বর ব‌লেন, 'মুক্তিযুদ্ধে সবার সম্মিলিত অংশগ্রহণে দেশ স্বাধীন হয়।‌ কিন্তু ১৯৭২ সা‌লে আওয়ামী লীগ কোন আইনে সরকার গঠন ক‌রে‌ছি‌ল?‌ সে‌দিন একটা জাতীয় সরকার গঠন করার দরকার ছি‌ল। সেই সরকা‌রের অধীনে নির্বাচন দি‌য়ে আওয়ামী লী‌গের সরকার গঠন করা উচিত ছি‌ল।'

তিনি আরও বলেন, ‘১২ বছর ধরেই আন্দোলন করছি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে। এখনও চলছে। এখন যে পরিস্থিতি শেখ হাসিনাকে মেনে নেওয়া বা তাকে বিদায় দেওয়া—এর মাঝামাঝি কোনও অবস্থা নেই।'

হাতে গোনা কিছু লোকের হাতে রাষ্ট্রের সব ক্ষমতা ও সম্পদ মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘গত ১৪ বছরে ১৪টি বাজেট হয়েছে। উন্নয়ন বাজেট হয়েছে। এখান থেকে কত টাকা মেরেছে। এর বাইরে উন্নয়ন প্রকল্পের নানা কাজ রয়েছে—সেখানে কত টাকা মেরেছে তার হিসাব করলে বহু টাকা হয়।’

তিনি আরও বলেন, ‘মাথাপিছু গড় আয় একটা শুভঙ্করের ফাঁকি। কারণ, একজন হাজার হাজার কোটি টাকা আয় করে, আর আপনার-আমার আয় কত। এই দুই জনের আয় যদি গড় করা হয় তাহলে সেটা কত দাঁড়ায়। তাই বলছি—গড় আয় একটা শুভঙ্করের ফাঁকি। গড় আয় দেখান, এখানে গড় ঋণটা দেখানো হয় না।’

তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী প্রমুখ।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম