সুষ্ঠু নির্বাচনে আ.লীগ জয়ী হলে বিএনপি মেনে নেবে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২২, ২০:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২০:২৪

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বিএনপি তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দুল মঈন খান।

র‌বিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লা‌বের আব্দুস সালাম হ‌লে আরাফত রহমান কো‌কো স্মৃ‌তি সংস‌দের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহ‌ফি‌লে তি‌নি এ কথা ব‌লেন।

মঈন খান ব‌লেন, 'আওয়ামী লীগ দাবি করে গত ১০ বছরে তারা উন্নয়ন করেছে। তারা যদি উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন মোকাবিলা করতে এত ভয় পায় কেন? তারা যদি ভালো কাজ করেই থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচনে তাদেরকেই জনগণ ভোট দিবে।'

একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যারা বিজয়ী হবে তারাই দেশ পরিচালনা করবে মন্তব্য করে তিনি আরও বলেন, 'বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা চাই জনগণের সমর্থন নিয়ে আমরা এই দেশ পরিচালনা করবো।'

গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত ১০ বছরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে। তাদের সন্তানেরা এখন বড় হয়ে যাচ্ছে। এই বাচ্চাদের কি অপরাধ। তারা তাদের পিতাকে কেন দেখতে পায় না এই প্রশ্নের জবাব কি দিবো?

আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহ‌ফি‌ল শেষে বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি আলমগীর হো‌সেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, প্রচার সম্পাদক শা‌মিমুর রহমান শা‌মিমসহ অন্যান্যরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের