‘সংখ্যাগরিষ্ঠ মানুষকে অসন্তুষ্ট রেখে কোনও সরকার টেকে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২২, ১৩:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৩:৪৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অসন্তুষ্ট রেখে কোনও সরকার টেকে না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ ওইটাই ভালো। তাহলে শুধু পরাজিত হওয়ার লজ্জা অনুভব করবেন, এর বেশি কিছু না। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের সুযোগ না যদি দেন, তাহলে কষ্ট আরও বেশি পাবেন।’ 

শুক্রবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সরকার বিএনপির যেকোনও কর্মসূচিতে ভয় পায় মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘আপনারা ভয় পান। ভয় এ কারণে যে, আপনারা এতই  অপরাধ করেছেন, যেকোনও মুহূর্তে বিস্ফারণ ঘটতে পারে এবং আপনাদের আর খুঁজে পাওয়া যাবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বিপুল সমর্থনে ক্ষমতায় এসেছিল। এখন নিজেদের দলের লোকেরাই তাদের পাশে নেই। আর আপনারা তো ভোটে জিতেনই নি।’

শ্রমিকদলের প্রধান এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মালিক জনগণ। আমরা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, আপনাদের লুটপাট করার জন্য নয়। আপনারা জনগণকে তাদের ক্ষমতা ফিরিয়ে দিন। জনগণকে মতামত প্রকাশের স্বাধীনতা দিন।’

ঢাকা দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ১ নং সদস্য ইশরাক হোসেন প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের