গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ২২:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২২:১৬

সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনমত তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সদ্য কারামুক্ত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় আসার পরে গণমাধ্যমকর্মী আইন প্রণয়ন করতে চাইছে। গণমাধ্যমকর্মী আইন এমনভাবে করা হয়েছে যেন গণমাধ্যমকর্মীরা সত্য বলতে না পারেন, গণতন্ত্রের কথা বলতে না পারেন। যারা লেজুড়বৃত্তি করে তারা এই আইনের পক্ষে সাফাই গাইছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ'র সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ, শওকত মাহমুদ, এম এ আজিজ, কবি আব্দুল হাই শিকদার, ইলিয়াস খানসহ অন্যান্যরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম