‘জাতীয় ঐক্য সৃষ্টিতে কাজ করবে ছাত্রদল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ২৩:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২৩:২৪

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরোগ্য কামনা করেছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও  সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। তারা আশা প্রকাশ করেন, ‘আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কাজ করবে ছাত্রদল।’

মঙ্গলবার (২৬ এপ্রিল) অমর একুশে হল ছাত্রদলের পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ইফতার বিতরণকালে ছাত্রদলের দুই শীর্ষনেতা এ আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অমর একুশে হল শাখার সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমানউল্লাহ আমান, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জসিম খান, অমর একুশে হল ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ এলাহি রনি, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম খান অনিক, অমর একুশে হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাকির আহমেদ, রাশেদ আল আমিন শুভ, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম রিয়াদ প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম