সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৫:২৭আপডেট : ০৮ মে ২০২২, ১৫:২৭

সরকারের পদত্যাগ ব্যতিরেকে বিএনপির নির্বাচনের যাওয়ার  প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা তো পরিষ্কার যে, আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে এবং সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনের কোনো প্রশ্নই ওঠতে পারে না। এই নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না। নির্বাচনে তো আমরা যাবোই না যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে।’

শনিবার (৭ মে) অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচনের বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রবিবার (৮ মে) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রথম শর্ত হচ্ছে—তাদেরকে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারা নির্বাচন পরিচালনার জন্য জনগণের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচন কমিশন যে নির্বাচন অনুষ্ঠান করবে তার মধ্য দিয়ে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে।’

গতকালের আওয়ামী লীগের সভায় সরকার দলীয় নেতারা বলেছেন, বিএনপি না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা বলেছেন, বিএনপিকে নিয়ে আমরা নির্বাচন করব। সেই লক্ষ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, কোনও কথাই হবে না যতক্ষণ না আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। এছাড়া কোনও প্রশ্ন উঠে না।’

দলের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিরোধী দলকে সভা-সমাবেশ করার সুযোগ দেওয়া হবে—এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তারা একটা মুনাফেক দল এবং তারা এই কথাটা বলতেই থাকে। তারা সুন্দর সুন্দর কথা বলে—দেখলে মনে হয় যে, এদের মতো ভালো মানুষ আর নাই। আর ভেতরে ভেতরে যা করার তা করে যাবে।’

‘এই ঘটনাগুলো যারা করছে তারা ভদ্রলোকের মতো কথা বলে, গণতন্ত্রের মতো কথা বলে। সভা-সমাবেশ তো দূরের কথা, একটা মিলাদ করতে দেয় না, ঈদ পুনর্মিলনীতে আক্রমণ করে, দোয়া মাহফিলে আক্রমণ করে—এদের কাছ থেকে কী আশা করতে পারেন। সবই তো মোনাফেকি।”

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম