রেদোয়ানের ওপর হামলা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২২, ১৮:৩১আপডেট : ০৯ মে ২০২২, ১৮:৩৫

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরও কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে—এ ধরনের হামলার মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে। আজকে ড. রেদোয়ান আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই ইন্ধন যোগানো হয়েছে বলে জনগণ বিশ্বাস করেন।’

সোমবার (৯ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ দিন কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তিনি তার নিজের লাইসেন্সকৃত পিস্তলের গুলি ছুঁড়ে আত্মরক্ষা করেন। বর্তমানে স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এলডিপি’র মহাসচিবের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে। বর্তমান সরকার তাদের বক্তৃতা-বিবৃতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাইলেও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের সভা-সমাবেশ ও নেতৃবৃন্দের ওপর হামলায় সরকারের স্ববিরোধীতাই ফুটে ওঠে।’

অলি আহমদের নিন্দা

এলডিপি মহাসচিবের ওপর হামলা ও তাকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘রেদোয়ান আহমেদের গাড়িতে যেভাবে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ কর্তৃক তাকে গ্রেফতার দেখানোর ঘটনায় পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে।’

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম