সাংবাদিক হত্যা ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিকৃষ্ট দৃষ্টান্ত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৮:০৫আপডেট : ১৩ মে ২০২২, ০১:৪৯

সংবাদ সংগ্রহকালে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহ-কে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনাকে ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিকৃষ্ট দৃষ্টান্ত বলে উল্লেখ্য করেন তিনি। বৃহস্পতিবার (১২ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব ঘটনাকে ‘কাপুরোষোচিত’ বলে উল্লেখ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী কর্তৃক আল জাজিরা’র সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার ঘটনা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত।

 ‘এটি ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক নির্দয় বর্বরতার আরেকটি নিকৃষ্ট দৃষ্টান্ত’—উল্লেখ করে ফখরুল বলেন, ‘শিরিন আবু আকলেহ দায়িত্ব পালন অবস্থায় তাকে মাথায় গুলি করে পৈশাচিকভাবে হত্যা বিশ্ব ইতিহাসে ইসরায়েলি বাহিনীর একটি কালো অধ্যায় হিসেবে যুক্ত হবে।’

আল জাজিরার সাংবাদিককে হত্যায় তীব্র নিন্দা ও ধিক্কার জানায় বিএনপি মহাসচিব।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম