দেশের বর্তমান দুশমনদেরও ট্রাইব্যুনালে বিচার হবে: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৬:২৮আপডেট : ২৪ মে ২০২২, ১৬:২৮

একাত্তরের দুশমনদের যেমন বিচার হয়েছে, দেশের বর্তমান দুশমনদেরও বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘একাত্তরের দুশমনদের বিচার হইছে, এখনকার দুশমনদের বিচার হইতে পারে না? আমি অনেক আগেই বলছি, এখনও বলছি, শেখ হাসিনা কর্তৃক মানবতাবিরোধী অপরাধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, এইটা চালু রাখতে হবে; এই ট্রাইব্যুনালেই ওদের বিচার হবে।’

মঙ্গলবার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবে বিএনপি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

রাজপথের আন্দোলনে কোনও ভয় নাই মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, 'সরকারকে ভয় পাওয়ার কারণ কী?
সরকারের আছেটা কী? একটা পুলিশ। ৭১-এ পুলিশ-আর্মি মানুষ মারছে, কিন্তু তাদের আত্মসমর্পণ করতে হইছে। আর পুলিশ কখনও জনগণের দাবির বিপক্ষে যায় না। আমরাই তো ঠিক মতো রাস্তায় নামতাছি না, পুলিশকে দোষ দিয়ে লাভ কী? অকারণে আমরা ভয় পাচ্ছি।'

নেতা-কর্মীদের মুক্তির জন্য রাজপথে নামতে হবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'মুক্তির জন্য যদি আমরা হাশরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি, তাহলে চলবে না। পৃথিবীতে আপনার দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। এখানে শুধু আসলাম চৌধুরীর মুক্তি পাওয়া বড় কথা না, গোটা জাতিই তো বন্দি। এই বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলেতো সে (জাতি) নিজেই আপনার সামনে এসে দাঁড়াবে।'

আসলাম চৌধুরী মুক্তি পরিষদের আহ্বায়ক শাহজাহান মিয়া সম্রাটের সভাপতিত্বে এই প্রতিবাদ সভা আয়োজিত হয়।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ: গয়েশ্বর চন্দ্র
প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ নয়: গয়েশ্বর রায়  
দুর্নীতি মামলায় খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম