রাজপথে আন্দোলনের সূচনা করেছে ছাত্রদল: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ মে ২০২২, ১৪:১০আপডেট : ২৭ মে ২০২২, ১৪:১০

‘ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা এ দেশের মানুষের সন্তান। বিএনপি চেয়ারপারসনকে হত্যার হুমকির প্রতিবাদের মধ্য দিয়ে ছাত্রদল রাজপথে আন্দোলনের সূচনা করেছে। বিএনপির অন্য অঙ্গসংগঠনগুলো ছাত্রদলের সঙ্গে আছে।'

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা’র প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এমন দাবি করেন। বিএনপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে এ আয়োজন করা হয়।

‘ছাত্রলীগের হামলা’র তীব্র নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, 'আমরা এর তীব্র নিন্দা জানাই। অচিরেই দায়ীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।'

শ্রীলঙ্কার মতো রাজপথ না দেখতে চাইলে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগের পরামর্শ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জনগণের সমর্থন থাকলে কেউ গুণ্ডামিতে যায় না। আপনাদের পায়ের নিচে মাটি নাই।’ এসময় ক্ষমতাসীন সরকারকে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করার পরামর্শ দেন বিএনপির এই নেতা। 

ঢাকা উত্তর বিএনপি'র আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিরুল হক ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজনুর যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম