এখন আন্দোলন শুরু করতে পারবো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ মে ২০২২, ১৪:৫২আপডেট : ২৭ মে ২০২২, ১৫:৫৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এখন আমরা সরকার পতনের আন্দোলন শুরু করতে পারবো।'

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার' দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা (আওয়ামী লীগ) কেয়ারটেকার সরকার চেয়েছিল। বেগম খালেদা জিয়া সেটা সংবিধানে সংযোজন করেছিলেন। কিন্তু এরা নিজের স্বার্থের জন্য কেয়ারটেকার সরকার বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়েছে।'

তিনি বলেন, 'আমরা দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আলোচনা করছি। আমরা বিশ্বাস করি, অধিকাংশ দল দেশপ্রেমী, গণতন্ত্রকামী এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।’

বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশের সব রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ ক‌রে একটি যুদ্ধে নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে পাবো।'

‘ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার’ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, 'গতকাল (বৃহস্পতিবার) এবং পরশু (বুধবার) ন্যক্কারজনকভাবে ছাত্রদলের নেতাকর্মীদের পিটি‌য়েছে। এটা দেখে সেই ২০০৬ সা‌লের লগি-বৈঠার কাহিনি মনে পড়ে গেল। আসলে আওয়ামী লীগ জন্মের পর থেকে সন্ত্রাস করে এই দল তৈরি করেছে।'

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।'

২০ দলীয় জোট শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্ব আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

/জেডএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক