সীতাকুণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৬:২৫আপডেট : ০৭ জুন ২০২২, ১৮:৪৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (৭ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের দেখতে এসে দলের এ দাবির বিষয়টি জানান দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সীতাকুণ্ডের ঘটনায় দায়ীদের অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নিহত সবাইকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। জীবন দেওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।’

সরকারকে 'অবৈধ' আখ্যা দিয়ে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, ‘সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সীতাকুণ্ডের ঘটনা তার প্রমাণ। এই অবৈধ সরকারের আর কোনও গাফিলতি আমরা সহ্য করবো না।’

আগুন নেভাতে গিয়ে জীবন দেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান হাবিব উন নবী খান সোহেল। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম