খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২২, ১৫:১১আপডেট : ১২ জুন ২০২২, ১৫:১১

খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আজ বেগম খালেদা জিয়ার যদি কোনও অঘটন ঘটে, এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না, টেনে-হিঁচড়ে আপনাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে।’

রবিবার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা ফখরুল বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেন।

তিনি বলেন, ‘(খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে) আমরা বারবার অনুরোধ করেছি, আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি; এখন সোজা কথা বলতে চাই। গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন সরকার কোনও দায় নেবে না, সরকারকেই দায় নিতে হবে।’

খালেদা জিয়াকে ‘রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই আটক করে রাখা হয়েছে’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'আমাদের বুঝতে হবে কেন তাকে (খালেদা জিয়া) আটক করে রাখা হয়েছে। তিনি হচ্ছেন এ ফ্যাসিবাদী সরকারের, আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয়। দেশনেত্রী যদি বেরিয়ে আসে, তিনি যদি রাস্তায় নামেন, তিনি যদি মানুষকে ডাক দেন; সেই ডাকে হ্যামিলনের বংশীবাদকের মতো সবাই বেরিয়ে আসবে রাস্তায়, এটা অতীতের কথা। এজন্যই তাকে আটকে রাখা হয়েছে।’

সরকার মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ জানিয়ে তিনি বলেন, 'আপনারা এদেশের মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন, দেশের মানুষকে লুটে নেওয়ার জন্য আপনাদের সমস্ত কর্মকাণ্ড তৈরি করছেন। বাজেট করেছেন দ্রব্যমূল্য কমানোর তো কোনও ব্যবস্থাই করেননি, আরও একে কীভাবে বাড়ানো যায় তার ব্যবস্থা করেছেন। বরাদ্দ দিয়েছেন মেগা প্রজেক্টগুলোতে। আর শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন কোনও বরাদ্দ বৃদ্ধি পায়নি।'

খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই দায় নিতে হবে: মির্জা ফখরুল

সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘এখনও সময় আছে, এখনও বাঁচতে পারবেন, এখনও কিছুটা রক্ষা পেতে পারেন; এরপরে আর পালানোর সময় পাবেন না। যে দুর্বার গণআন্দোলন শুরু হবে, এই গণআন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে, আমরা দেশ ও নেত্রীকে মুক্ত করবো। আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং সত্যিকার অর্থে জনগণের কল্যাণে জন্য একটি সরকার গঠন করবো।’

সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, 'এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সংসদ বাতিল করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে নতুন করে নির্বাচন দিয়ে জনগণের পছন্দের ব্যক্তি নির্বাচিত করে পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন। এর বাইরে বাংলাদেশের মানুষ কোনও কিছু মেনে নিতে প্রস্তুত নয়, মানবে না।'

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম