বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৯:১৭আপডেট : ১৭ জুন ২০২২, ২০:১১

সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ দেশের যেসব অঞ্চল বন্যা ও নদীভাঙনের কবলে পড়েছে, সেসব এলাকায় জরুরি ভিত্তিতে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতাকর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষকেও দ্রুততার সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সিলেটের সুনামগঞ্জ এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদীভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে যাওয়ায় আমি উদ্বেগ প্রকাশ করছি। বন্যা ও নদীভাঙনে উপদ্রুত অসহায় মানুষদের প্রতি আমি জানাচ্ছি গভীর সহমর্মিতা।’

তিনি দাবি করেন, ভয়াবহ বন্যা ও নদীভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর কোনও পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদীভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ দিনাতিপাত করছেন। অথচ সরকারের তরফ থেকে কোনও জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোনও দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

প্রসঙ্গত, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনীও ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু করেছে।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম