বিএনপির সঙ্গে সহমত এনপিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২২, ২১:১৪আপডেট : ১৯ জুন ২০২২, ২১:৫২

সরকার পতনে যার যার অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে সহমত প্রকাশ করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। রবিবার (১৯ জুন) সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রবিবার ১১তম দল হিসেবে এনপিপির সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। এদিন সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজকে ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে অত্যন্ত সন্তোষজনকভাবে বর্তমানে যে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে গত একযুগ ধরে দেশের গণতন্ত্র ও গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে, মানুষের অধিকারকে হরণ করে ফেলেছে, বাকস্বাধীনতা হরণ করেছে, ভোটাধিকার হরণ করছে, মানুষের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে—এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা অগণতান্ত্রিক ও অনির্বাচিত একটি সরকারের বিরুদ্ধে জনতার ঐক্য গড়ে তোলার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছি।’

এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সংলাপ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে। আমরা খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানসহ সব রাজবন্দির মুক্তি এবং শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন নয়, তাকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে—এ বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। আমরা যুগপৎ আন্দোলন করবো এবং বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন, সংগ্রামের মাধ্যমে রাজপথে থাকবো।’

আলোচনায় বিএনপির পক্ষে মির্জা ফখরুলের সঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্য এবং ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ন্যাশনাল পিপলস পার্টি পক্ষে ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে সংলাপে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আ হ ম জহির হোসেন হাকিম, নবী চৌধুরী, শরিফ মনির হোসেন, বেলাল আহমেদ, যুগ্ম মহাসচিব ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা হাসিবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য এবং ২৭ মে লেবার পার্টির সঙ্গে আলোচনা করেন বিএনপি নেতারা। ৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ৮ জুন জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাগপা, ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে দলটি। ১৬ জুন অলি আহমদের এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপি। ১৮ জুন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সঙ্গে মতবিনিময় করে দলটি।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম