‘সরকার পতন আন্দোলনের মনোভাবে বিএনপির ঘাটতি আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৫:৫৬আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬:৫৫

সরকার পতন আন্দোলনের মনোভাবে বিএনপির ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘সরকার পতনে আমাদের নেতাকর্মীদের যে মনোভাব ও ক্ষুদ্ধতা থাকা দরকার তার মধ্যে ঘাটতি রয়েছে। সরকার পতনে সব রাজনৈতিক শক্তিতে ঐক্যবদ্ধ করতে হবে।’

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা ড. শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। তা না হলে আমরা শেখ হাসিনাকে সরাতে পারবো না। সেই লক্ষ্যে সব রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে।’

গ্রহণযোগ্য নির্বাচন মানে জনগণের নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণ এখন সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং ঐক্যবদ্ধ। তাদের নেতৃত্ব দিয়ে সরকার পতন আন্দোলন এগিয়ে নিতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে যে সংকট তৈরি হয়েছে, সে জন্য আমাদের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সরকার পতনের আন্দোলন আরও বেশি ত্বরান্বিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যে নির্বাচনে আগের রাতেই ভোটগ্রহণ সম্পন্ন করা হবে, সে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। এমনকি কাউকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ভোটারবিহীন নির্বাচন আর করতে দেওয়া হবে না।’

সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনায় খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে বন্দি করে রাখা হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র প্রশিক্ষণ-বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের