১০ লাখ ৫০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২২, ২০:৪০আপডেট : ০৮ জুলাই ২০২২, ২১:১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ত্রাণ বিষয়ক কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, চলমান বন্যায় সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় অন্তত ১০ লাখ ৫০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে বিএনপি। শুক্রবার (৮ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ত্রাণ তহবিল সংগ্রহ করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ইকবাল হাসান বলেন, ‘চলমান বন্যায় ১০ লাখ ৫০ হাজার পরিবারকে আমরা সহযোগিতা করেছি। চাল, ডাল, আলু, সরিষার তেলসহ নানা নিত্যপণ্য রিলিফ দিয়েছি। প্রতিটি জেলা-ইউনিয়ন ও সাধারণ মানুষের সহযোগিতায় এই ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে।’

টুকু বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে, পুরো জাতি যেন দেখতে পায়, বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে তাদেরই (জনগণের) সহযোগিতা নিয়ে। প্রতিটা জেলায়, প্রতিটা শহরে, হাটবাজারে ত্রাণ সংগ্রহ করেছি। এত সাড়া পেয়েছি, চিন্তাও করতে পারিনি।’

১০ লাখ ৫০ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে বিএনপি তিনি বলেন, ‘আমরা ধনী লোকদের কাছে যাইনি। সাধারণ মানুষের কাছে গিয়েছি, তাদের সহযোগিতায় আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি।’

স্থায়ী কমিটির নেতা ইকবাল হাসান মনে করেন, বিএনপি প্রমাণ করেছে নেতাকর্মীদের পাশে আছে। জনগণের পাশে আছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অনুষ্ঠান পরিচালনা করেছেন। উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক কমিটির কাছে সহযোগিতা হস্তান্তর করেছেন আমিনুল হক, আনোয়ার জামান, মোস্তফা জামান, এ বি এম রাজ্জাক, তাহিরুল ইসলাম তুহিন, রেজাউর রহমান ফাহিম, মাহাবুবুর রহমান মন্টু, আলাউদ্দিন সরকার টিপু ও এনায়েত হাফিজ; সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ঢাকা জেলা প্রতিনিধি দল, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ভারপ্রাপ্ত সাধারণ মো. আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সাবেক কাউন্সিলর হান্নান সরকার; গাজীপুর মহানগর আহ্বায়ক সালাউদ্দিন সরকারের নেতৃত্বে সদস্য সচিব সোহরাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহমেদ সুমন; সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষ থেকে যুবদল, ঢাকা জেলা সভাপতি রেজাউল কবির পল।

 

 

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম