‘চা খাওয়ার কথা বলে লাভ নেই, আগে তত্ত্বাবধায়ক দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৮:৪৫আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮:৪৭

প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চা খাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়ার কথা বলুন। তিনি বলেন, ‘একমাত্র সমাধান হলো প্রতিনিধিত্বমূলক ও জবাবদিহিমূলক সরকার গঠন করা, শনিবারও সে কথা বলেছি।’

রবিবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি আর লুটপাটের খেসারত’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।

মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের সব ব্যবস্থা করেছে সরকার। কিন্তু জ্বালানি কোত্থেকে আসবে, সেই ব্যবস্থা করেনি। এ ব্যাপারে পরিকল্পনা নেই সরকারের। সে কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।’

গ্রামাঞ্চলে ৭-৮ ঘণ্টা করে লোডশেডিং হয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘শহরের মানুষ বেশি হইচই করে, আন্দোলন করে। সেজন্য তাদের খুশি রাখতে শহরে কম লোডশেডিং হচ্ছে। অপরদিকে গ্রামের লোডশেডিং বেশি হচ্ছে। এতে ফসল উৎপাদন, ধান উৎপাদন কমে যাবে। হুমকির মুখে পড়বে খাদ্য নিরাপত্তা।’

উত্তরা থেকে প্রেস ক্লাবে আসতে প্রত্যেক দিন কষ্ট পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘সড়কের নাম বাস র‌্যাপিট ট্রানজিট। কিছুক্ষণ পরপর নিচে নামতে আবার ওপরে উঠতে দেখি। র‌্যাপিড ট্রানজিটটা কীভাবে হবে, সেটি আমার মাথায় ঢোকে না। লুটপাটের কারণে এই ব্যবস্থায় কষ্ট পাচ্ছ মানুষ।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী আ ন হ আখতার হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী খান মনজুর মোরসেদ। এদিকে, ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

/এমআরএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম