তিন বছর ধরে আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৫:১৬আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫:১৭

টানা তিন বছর আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির। দলটি ২০২১ সালে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছে এক কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে এক কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা। দলটির আগের ব্যাংক স্থিতি থেকে অতিরিক্ত ব্যয় মিটিয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে তাদের ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ইংরেজি পঞ্জিকা বছরের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য কোনও দল চাইলে ইসিতে আবেদন করে এই সময় বাড়াতে পারে।

দলীয় সদস্যদের চাঁদা, নমিনেশন ফরম বিক্রি, অনুদান, ব্যাংকের সুদ হিসাব থেকে দলের আয় আসে। অফিস স্টাফদের বেতন, বোনাস, ইউটিলিটি বিল, ত্রাণ সহায়তা, আহত নেতা-কর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। আর ব্যাংকের দলীয় একাউন্টের মূলধন থেকে ঘাটতি পূরণ করা হয়েছে।

বিএনপির গত কয়েকটি বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, টানা তিন বছর তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। দলটি ২০২০ সালে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা আয় করেছে । বিপরীতে ব্যয় হয় ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা।

২০১৯ সালে বিএনপি'র আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।

একাদশ জাতীয় সংসদের নির্বাচনের বছর ২০১৮ সালে দলটির ব্যয়ের চেয়ে আয় বেশি ছিল। ২০১৮ সালে তারা ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা আয় করে। ওই বছর ব্যয় হয়েছিল তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। তখন দলের ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা উদ্বৃত্ত ছিল।

২০১৭ সালে দলটির আয় ছিল ৯ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা এবং ব্যয় ছিল ৪ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। ২০১৬ সালে দলটির আয় হয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা এবং ব্যয় হয়েছিল তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা। ২০১৫ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ৭৩ লাখ তিন হাজার ৩৬৫ টাকা এবং ব্যয় ছিল ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। ২০১৪ সালে আয় ছিল দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৫৩ লাখ তিন হাজার টাকা। ২০১৩ সালে দলটির আয় ছিল ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা এবং ব্যয় ছিল ৭৬ লাখ পাঁচ হাজার ৭৬২ টাকা।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম