দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।
শোক বাণীতে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, আমার দেখা সাংবাদিক অমিত হাবিব তার সমসাময়িক সাংবাদিকদের মধ্যে অনুকরণীয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি, শোকসন্তপ্ত পরিবারকে মহান আল্লাহ শোক কাটিয়ে উঠতে সাহায্য করুন।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।









