ভোলায় নেতার মৃত্যুর প্রতিবাদে বিএনপির কর্মসূচি, মান্নার প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২০:০৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০:০৯

ভোলায় দলীয় কর্মসূচি চলাকালীন পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। রবিবার (৩১ জুলাই) বিকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সোমবার সকাল ১১-৩০ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ সারাদেশে মহানগর এবং জেলা সদরে কালো ব্যাজ ধারণ ও গায়েবি জানাজা এবং ২ আগস্ট মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ।

মান্নার প্রতিবাদ

স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যু এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘সরকার জনগণের ন্যায়সঙ্গত প্রতিবাদ কর্মসূচিতে গুলিবর্ষণ করছে।’

রবিবার (৩১ জুলাই) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের সই করা বিবৃতিতে এ কথা বলেন মান্না।

মান্না বলেন, ‘ক্ষমতাসীন সরকারের দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনার জন্য দেশের অর্থনীতি আজ চরম সংকটে। জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে। লোডশেডিংয়ে সারা দেশের মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।’

আব্দুর রহিমের রুহের মাগফিরাত কামনা করে মান্না বলেন, ‘এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। গুলির ভয় দেখিয়ে লাভ নেই। পালানোর পথ খুঁজেও লাভ হবে না। প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে।’

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম