ইউরিয়ার দাম কমানোর দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৬:৫২আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:৫২

ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনে করে, লোডশেডিংয়ে যেখানে সেচ ব্যাহত হচ্ছে, সেখানে ইউরিয়ার দাম বস্তাপ্রতি ৩০০ টাকা বাড়ালে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এতে খাদ্য নিরাপত্তাও অনিশ্চিয়তায় পড়বে। তাই ইউরিয়া সারের মূল্য পূর্ববস্থায় রাখার দাবি জানায় স্থায়ী কমিটি।

সোমবার (১ আগস্ট) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এ মতামত ব্যাক্ত করা হয়। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।

সভায় ভোলায় বিএনপির সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদ জানানো হয়। বলা হয়, সমাবেশ ও মিছিল করা রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুরুতরভাবে মানবাধিকার লংঘন করেছে।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম