চকবাজারে অগ্নিকাণ্ড ও গার্ডার দুর্ঘটনা

তদন্ত সাপেক্ষে বিচারের দাবি মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ২৩:২৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০০:৩৪

চকবাজারের কামালবাগের অগ্নিকাণ্ডে ৬ জন ও উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে ৫ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব অবিলম্বে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো শোক বাণীতে মির্জা ফখরুল উল্লেখ করছেন, দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করা এই দুর্ঘটনায় কারও অবহেলা আছে কিনা, প্রমাণিত হলে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।

এর আগে, সোমবার বেলা ১২টার দিকে চকবাজারের কামালবাগে দেবী দাস ঘাট এলাকার চারতলা একটি ভবনে রেস্টুরেন্টে আগুনে ৬ জন কর্মী নিহত হয়েছেন। একইদিন বিকেল সোয়া চারটার দিকে উত্তরা জসিমউদ্দীন মোড়ে প্যারাডাইস ভবনের সামনের রাস্তায় বিআরটি প্রকল্পের কাজের একটি গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে পাঁচজন নিহত হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পৃথক দুটি দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম