আমাদের প্রথম শর্ত খালেদা জিয়ার মুক্তি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ২৩:২৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬:১৯

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিনের দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

মহানগর বিএনপি উত্তর-দক্ষিণের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিল হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে রাজনীতির ইতিহাস হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়া ও গণতন্ত্র— এ দুটো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তিনি গৃহবধূ ছিলেন। জাতির প্রয়োজনে যখন সেই গৃহবধূ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সামনে এসে দাঁড়ালেন তখন থেকে তিনি সংগ্রাম শুরু করেছেন। সারাটা জীবন গণতন্ত্র চর্চার জন্য তিনি সংগ্রাম করেছেন। এর জন্য এখন তাকে গৃহে অন্তরীণ রাখা হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের প্রথম শর্ত হচ্ছে, যিনি গণতন্ত্রকে রক্ষা করেছেন, গণতন্ত্র চর্চা করেছেন তাকে অবশ্যই প্রাথমিক মুক্তি দিতে হবে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই জন্মদিনে আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি। আমরা দোয়া করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমাদের নেতৃত্ব দেবেন।’

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর পরিচালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন।

মিলাদ মাহফিলে বিএনপির খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, আবদুল বারী ড্যানি, শামীমুর রহমান শামীম, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল খালেক, সাইফুল আলম নিরব, মহানগরের ইশরাক হোসেন, মোহাম্মদ মোহন, ইউনুস মৃধা, আবদুস সাত্তার, হারুনুর রশীদ, এজিএম শামসুল হক, হাবিবুর রশীদ হাবিব, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, ওলামা দলের শাহ নেসারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের জাকির হোসেন রোকন, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ মহানগরের কয়েকশ’ নেতা-কর্মী অংশ নেন।

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম