নমিনেশন নিয়ে যতটা চিন্তা, জেতা নিয়ে নেই: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২২, ১৭:৪৯আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৭:৪৯

বিএনপি নেতাদের নমিনেশনের যতটা চিন্তা আছে, নমিনেশন পেলে কীভাবে জয় আসবে— তা নিয়ে ততটা চিন্তা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসতে পারে; এই কনফিডেন্সটাই আন্দোলনের অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।’

শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আত্মসমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দলের মধ্যে প্রতিযোগিতায় আছি, কীভাবে নমিনেশনটা নিশ্চিত করতে পারি। অর্থাৎ কীভাবে আমি মনোনয়ন লাভ করবো সেটা নিয়ে দুশ্চিন্তা, পাস করা নিয়ে দুশ্চিন্তা নেই।'

নেতা-কর্মীদের নির্বাচনে যাওয়া-না যাওয়া নিয়ে সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা যদি নির্বাচন না যাই, এই সরকারকে কে রাখবে? ভারত? আমরা নির্বাচনে যাবো না— এই সিদ্ধান্ত যদি সঠিক হয় এবং আমরা একে মনে-প্রাণে বিশ্বাস করি; তাহলে পাশাপাশিই নির্বাচন করতে দিবো না— সেই বক্তব্যও থাকতে হবে।’

‘আওয়ামী লীগ যা বলে, তা করে না’ মন্তব্য করে গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের মতো শীর্ষ পর্যায়ের নেতারা বিশ্বাস করে, আওয়ামী লীগ আর কোনও ভুল করবে না। তাদের দিক থেকে স্বীকারোক্তিও এসেছে যে, সরকার বিদেশিদের চাপে আমাদের মিটিং-মিছিলে ঝামেলা করছেন না, হামলা করছে না। তাহলে আমাদের কর্মীরা মরলো কেন? আমাদের কারণেই সাধারণ মানুষ কনফিউজড হয়।’

বিএনপি'র এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, ‘জনগণ আজ শোষিত, তারা এক যুগ ধরে অধিকারবিহীন। এই শোষণ কীভাবে হচ্ছে? জনগণের টাকা লুটপাট করে। এই যে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এসব টাকা জনগণের।'

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম