আমরা সমাধান খুঁজছি: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১৫:৩১আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫:৩৩

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সব প্রতিকূলতা কাটিয়ে আমরা সমাধান খুঁজছি। মানুষকে আপানারা যত অত্যাচার করবেন, প্রতিবাদের ভাষা তত শক্তিশালী হবে। মানুষ প্রতিরোধ-শক্তি অর্জন করে। এই বিশ্বাস ও প্রত্যয় নিয়ে আমরা নিজেদের সংগঠিত করার চেষ্টা করছি।

শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘নাগরিক ঐক্যে যোগদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘আগামী ২৭ আগস্ট বিক্ষোভ-সমাবেশ করা হবে’ উল্লেখ করে মান্না বলেন, ‘আমাদের সঙ্গে যারা জোটে আছেন– গণতন্ত্র মঞ্চসহ যে ৭ দলকে নিয়ে জোট করেছি, তাদের নিয়ে কর্মসূচি ঘোষণা করছি। আগামী ২৭ আগস্ট আমরা বিক্ষোভ-সমাবেশ করবো।’

কর্মসূচি নিয়ে ইতিবাচক কথা শুনতে চান মন্তব্য করে তিনি বলেন, ‘কারও বিরুদ্ধে আমরা শত্রুতা করতে চাচ্ছি না। ‘ও’ কেন ক্ষমতায় যাবে, তা হতে দেবো না। এরকম কোনও দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমাদের কর্মসূচি নিয়ে আপনাদের ইতিবাচক কথা শুনতে চাই। সেই লক্ষ নিয়ে আমরা লড়াই করছি এবং আমার জিতবো।’

সরকারের সব অপকর্ম ফাঁস হচ্ছে মন্তব্য করে মান্না বলেন, ‘গুম-খুন যত করেছেন, সব জাতিসংঘের কাছে ধরা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে গুম নেই। কিন্তু সব ধরা পড়ছে।’

মান্না আরও বলেন, ‘রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারলে, তেল-গ্যাসের দাম কমাতে না পারলে তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যান। না হ‌লে আমরা সরকারকে বিদায় করবো।’

অনুষ্ঠা‌নে আরও ছিলেন দল‌টির বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতাকর্মীরা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম