বারবার ষড়যন্ত্রের কথা বলছেন কেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৯:২৫আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৯:৫৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচিতে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী যোগ দেওয়ায় সিকিউরিটি টেন্ট (তাঁবু) তৈরি করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এত টেন্ট তৈরি করে থাকতে হচ্ছে কেন? বারবার এই কথা বলছেন কেন? আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে।’

সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির আয়োজনে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ১৫, ১৬ বছর ধরে কী দেশ আপনারা চালালেন? আপনারা বলেন যে টেরোরিজমকে উধাও করে দিয়েছেন। সেখান থেকে আবার সেই চিন্তা আসছে কেন?’

মির্জা ফখরুল বলেন, ‘কোথাও কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। এমনকি গতকাল (রবিবার) প্রধানমন্ত্রী ধমক দিয়ে বলেছেন, কোন আহ্লাদ নির্বাচন করবেন। অর্থাৎ আপনারা আবার নির্বাচন করার কে?’

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন। তিনি বলেন, জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতিকে সংকটে ফেলেছে।’

সেমিনারে মূল প্রবন্ধের ওপর বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের সরকার ধনীদের চেয়ে গরিবদের প্রতি বেশি মনযোগী থাকে। গরিবরা যেন সমাজে একটা সুন্দর পরিবেশে বাস করতে পারে তারা সেটা নিশ্চিত করে। এই দায়িত্ব পালন করাই হলো সরকারের কাজ। বাংলাদেশে এটার উল্টোটা করা হয়েছে।’

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সরকার সুপরিকল্পিতভাবে জাতীয় নীতিমালা তৈরি করেছে। যেখানে জ্বালানি ও বিদ্যুৎকে রাজনৈতিক পণ্য বানিয়েছে। তারা জ্বালানি তেলের দাম বাজার মূল্যে নির্ধারণ না করে পলিটিক্যালি মূল্য নির্ধারণ করেছে। এটা পলিটিক্যাল কমোডিটি হয়ে গেছে।'

সেমিনারে আরও বক্তব্য রাখেন জ্বালানি বিশেষজ্ঞ মোস্তফা কামাল মজুমদার, জাকির হোসাইন খানসহ অনেকে।

/জেডএ/এসটিএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম