নতুন নেতাদের নিয়ে দাবি আদায়ের আন্দোলন: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫

আব্দুল্লাহ আল নোমান কাউন্সিলের মাধ্যমে নতুন নেতা বের হবে, আর তাদের নিয়ে আন্দোলন করে বিএনপি দাবি আদায় করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সরকার বিএনপির কাউন্সিল নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটি কাউন্সিলে দলের আত্মসমালোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। সরকার আমাদের সে সুযোগ দিতে চায় না। তাই সোহরাওয়ার্দী উদ্যানে খোলা জায়গায় অনুমতি দিয়েছে। তারপরেও আমরা যে কোনো মূল্যে কাউন্সিল করবো। এ কাউন্সিলের মাধ্যমে দলের নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। আমরা তাদের নিয়ে আন্দোলন করে দাবি আদায় করবো।’
নোমান বলেন, ‘সরকার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ব্যর্থ হয়েছে। এ সরকার বেআইনিভাবে দেশ চালাচ্ছে। প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে, এ সরকার সাংবিধানিকভাবে অবৈধ। এ সরকারের ক্ষমতায় থাকার জবাব দিতে হবে। সরকার খালেদা জিয়াকে ভয় পায়, এজন্য তার নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে রাখতে চায়। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারে নাই। আইয়ুব খান, এরশাদ জনগণের কাছে পরাজিত হয়েছে, শেখ হাসিনাও পরাজিত হবে।’
বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
/সিএ/এজে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম