রোহিঙ্গা আগমনের ৫ বছর: দলীয় অবস্থান জানাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ২০:১১আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২০:১১

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও অত্যাচারের মুখে অন্তত ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) শরণার্থী আশ্রয়ের পাঁচ বছর পূর্ণ হবে। দিনটিকে সামনে রেখে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তন ও পুনর্বাসনের ব্যর্থতার বিষয়টিকে সামনে রেখে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার  দুপুর ১২টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপার্সন অফিসে সংবাদ সম্মেলন করবেন।

শায়রুল কবির খান জানান, রোহিঙ্গা ইস্যুটিকে সামনে রেখে বরাবরই বিএনপির পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ ও প্রস্তাব তুলে ধরা হয়েছে। ২০১৭ সালে লন্ডন থেকে ফিরে ওই বছরের ২৯ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন দলের চেয়ারপারসন  খালেদা জিয়া। সেখানে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে দেশটির সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

২০১৭ সালের ২৯ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন খালেদা জিয়া

২০১৯ সালে রোহিঙ্গা ইস্যুতে সেমিনার করে বিএনপি। ওই সেমিনারে দেশি-বিদেশি পর্যবেক্ষক, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও পুনর্বাসনের বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য প্রস্তাব দেয় বিএনপি।

বিএনপি নেতারা মনে করেন, রোহিঙ্গা ইস্যুটি সেটেল করতে সরকার সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম