বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে টাঙ্গাইলের সখীপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচির অনুষ্ঠান শেষে ফেরার পথে তার গাড়িতে হামলা করা হয়।
এদিন রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন, সশস্ত্র সন্ত্রাসীরা আহমেদ আযমের গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ সময় ৪-৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে তারা। এছাড়া ফেনী জেলাধীন ছাগলনাইয়ায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি চলাকালে ‘আওয়ামী ক্যাডাররা’ হামলা চালিয়ে নেতাকর্মীদের গুরুতর আহত করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।









