সরকারকে প্রতিহত ও পরাজিত করাই আমাদের লক্ষ্য: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২২, ১৪:২৭আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫:৪৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারকে প্রতিহত ও পরাজিত করাই আমাদের মূল লক্ষ্য।’

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের রাজনীতি-বাংলাদেশের রাজনীতি' শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চলমান রাজনৈতিক সংকট এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনও প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ক।

তিনি বলেন, কবিদের মধ্যে মানুষকে জাগিয়ে তোলা, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে—আমার মনে হয় এই সময়ে নজরুলকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হবো।

মির্জা ফখরুল বলেন, যখন ভোলাতে আমার ভাই নুর আলমকে গুলি করে হত্যা করা হয়, যখন ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়, অথবা যখন আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন করা হয়, যখন আমরা দেখি আমাদের নেতা গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়, যখন আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে বিদেশে নির্বাসিত করে রাখা হয়—তখন নজরুল ইসলাম আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়। তাকে অনেক বেশি অনুসরণ করতে ইচ্ছে করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান-কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা জোগাবে। কারণ, এখনও আমাদের কারাগারে যেতে হয়। সংগ্রামে অবতীর্ণ হতে হয়। তাই নজরুল ছাড়া আমাদের গত্যন্তর নেই।

অনুষ্ঠানে নজরুল গবেষক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম