খুব সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষের যে স্বার্থ, তেল-ডাল-লবণের দাম বৃদ্ধির প্রতিবাদে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তারা যখন আন্দোলন শুরু করেছে সেই সময়ে ওরা (সরকার) আঘাত হানতে শুরু করেছে। ওরা চেষ্টা করছে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য। তারা আবারও আগের মতো আগুন সন্ত্রাস, ওমুক সন্ত্রাস দিয়ে ভিন্নভাবে প্রবাহিত করছে...। গতকাল বলেই ফেলেছেন তথ্যমন্ত্রী যে, আমরা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র নিয়ে বর্হিবিশ্বে যাবো। বিএনপির এই নেতা আরও বলেন, আমাদের সব পদক্ষেপ খুব সর্তকভাবে নিতে হবে। আমরা যেন নতুন কোনও চক্রান্তের মধ্যে পড়ে না যাই। আমরা যদি আবার সুযোগ করে দেই, আমাদের দমন করা।

শনিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

তথ্যমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে ফখরুল বলেন, বর্হিবিশ্ব এখন আর ওদের সেই প্রোপাগান্ডা মানছে না। কারণ ইতোমধ্যে প্রমাণিত হয়ে গেছে র‌্যাবকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেওয়ার মাধ্যমে এবং আইজিপি বেনজির আহমদকে স্যাংশন দেওয়ার মাধ্যমে যে, এখানে তাদের যে প্রচারণা সেই প্রচারণাগুলো সঠিক নয়। সেজন্য আমাদের সব পদক্ষেপ খুব সর্তকভাবে নিতে হবে।

তিনি বলেন, আমরা এবার কোনোমতেই পরাজিত হবো না। কারণ আমরা গতকালও বলেছি, আবারও বলছি। আমাদের এবার বিজয় লাভ করতে হবে, এর কোনও বিকল্প নাই। নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধানের আত্মত্যাগ কোনও মতেই বৃথা যেতে দেওয়া হবে না। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ফখরুল।

বিএনপির এই নেতা বলেন, ১/১১’র সময়ে একটা কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, রাজনীতি চর্চা করেন। মাইনাস টু বলে একটা কথা খুব প্রচার হয়েছিল। মাইনাস টু তো হয়নি। হয়েছে মাইনাস ওয়ান। ওই চক্রান্তে আবার জড়িত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের মাইনাস করতে হবে। তাহলে সুবিধা হবে তাদের পক্ষে এখানে একটা নিরঙ্কুশ প্রভাব বিস্তার করার।

সংগঠনের উপদেষ্টা মীর মোহাম্মদ হেলাল উদ্দিননের সভাপতিত্বে ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম