আগামীতেও ক্ষমতায় টিকে থাকতে ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতেও ক্ষমতায় টিকে থাকতে ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে কিছুই আনতে পারেননি বলেও মন্তব্য করেন ফখরুল।

শনিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইতি প্রকাশনের উদ্যোগে 'রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ' বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে 'স্বামী-স্ত্রীর সম্পর্ক' বলে মন্তব্য করেছেন  সরকারের একজন মন্ত্রী। এই সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। কিন্তু এভাবে মামলা করে, গুলি করে মানুষকে থামানো যাবে না। সংগ্রামের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করবে মানুষ।

বিএনপিও ভারতের সঙ্গে সু-সম্পর্ক চায় উল্লেখ করে তিনি বলেন, দেশের এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তারা দেশে লুটপাটের অর্থনীতির রাজত্ব কায়েম করেছে। অবৈধভাবে ক্ষমতায় আছে তারা। এখন সত্য কথা বলাও অপরাধ হয়ে দাঁড়িয়েছে!

একাত্তরের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছি। কিন্তু আমরা দল-মত নির্বিশেষে স্থিতিশীল রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম