যুবদল নেতা মকসুদকে আটক করেছে র‌্যাব, অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীকে উদ্ধৃত করে এ তথ্য জানান।

বিএনপি সূত্র জানায়, বুধবার ভোর রাত ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে মকসুদকে র‍্যাব সদস্যরা তুলে নিয়ে যান।

শায়রুল কবির খান বলেন, ‘সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ মকসুদ আহমেদকে বুধবার শেষ রাতে তার বাসা থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, র‌্যাব দুপুরের পর মাকসুদকে থানায় দেবে বলে তাদেরকে জানিয়েছে। জেলা নেতারা তার জন্য অপেক্ষা করছেন।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
সর্বশেষ খবর
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
ওমানে ইভি বাইক রফতানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
পণ্যের দাম ওঠানামার ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস কারাগারে
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর