শাহ মোয়াজ্জেম হোসেনের প্রতি বিএনপির শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২

সাবেক উপ-প্রধানমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহ মোয়াজ্জেম হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। এর আগে ফুল দিয়ে কেন্দ্রীয় নেতারা শাহ মোয়াজ্জেমের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাধিকার আন্দোলন, আইয়ুববিরোধী আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছেন শাহ মোয়াজ্জেম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার সেই আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি। তিনি ছাত্রজীবন থেকেই সুবক্তা ছিলেন। মুক্তিযুদ্ধে তার ভূমিকা অপরিসীম।’ শাহ মোয়াজ্জেম হোসেন ভারতীয় সংসদে বাংলাদেশের পক্ষে যে বক্তব্য রেখেছিলেন তা ঐতিহাসিক বলেও মন্তব্য করেন তিনি।

জানাজায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামীমুর রহমান শামীম, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ২০ দলীয় জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের নিজ বাসায় মারা যান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপ-প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী এবং দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন।

মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়াম এবং তৃতীয় ও শেষ জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে (সেন্ট্রাল মসজিদ) অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

শাহ মোয়াজ্জেমের মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

 

 

 

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম