আওয়ামী লীগের হাতে মাত্র একটি অপশন: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তাদের (আওয়ামী লীগ) হাতে এখন মাত্র একটি অপশন, সেই অপশনটা হচ্ছে— ভয়ভীতি সৃষ্টি করে ক্ষমতা দখল করা। কিন্তু আমাদের মধ্যে কোনও ভয়ভীতি নেই। সেগুলো পার করে এসেছি, রাস্তায় নেমে গেছি। ফয়সালা হবে রাজপথে, আমরা কেউ ফিরে যাবো না... কেউ জীবিত (ফিরে) যাবো না। মৃত্যু যে হচ্ছে...আব্দুর রহিম, আলম ও শাওন; তারা মৃত্যুবরণ করেনি। তারা আমাদের সঙ্গে আছে, আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের আন্দোলনে রয়েছে’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘যেদিন সরকারের পতন হবে, সেদিন বাড়ি ফিরে যাবো। এই যে রাস্তায় নেমেছি, হয়তো জীবন দিয়ে যাবো, নয়তো বেঁচে থাকলে দেশকে মুক্ত করে ছাড়বো। জীবন দিয়ে যাবো, পরিবারকে বলেছি, আমাদের জীবনের চিন্তা করবা না।’

আওয়ামী লীগের হাতে মাত্র একটি অপশন: আমির খসরু

তিনি বলেন, ‘বিদেশিদের চিন্তা করার দরকার নেই; বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের চিন্তা পরিষ্কার। এটা একটি চরম দুর্নীতি হয়ে গেছে, এদেশে মানবাধিকার বলতে কিছু নেই, এদেশে নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই, এদেশে আইনের শাসন নেই, দেশের বাক স্বাধীনতা নেই, এ দেশের জনগণের নিরাপত্তা নেই। এ বিষয়গুলো সারা বিশ্বে পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে পুলিশ ও র‍্যাব প্রধানের উপর নিষেধাজ্ঞা এসেছে।’

রাজধানীর ধোলাইখাল কাজী কমিউনিটির সামনে বিএনপি মহানগর দক্ষিণের জোন-৬ ধুতরাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি ও বংশাল থানার উদ্যোগে ‘জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে’ এই সমাবেশ হয়। দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেয়। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আওয়ামী লীগের হাতে মাত্র একটি অপশন: আমির খসরু

এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা ফজলুল হক মিলন, নাজিমুদ্দিন আলম, ঢাকা দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম