বিএনপির সিনিয়র নেতাদের ওপর আক্রমণ করছে আ.লীগ সন্ত্রাসীরা, অভিযোগ ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬

‘দলের পূর্বঘোষিত ঢাকা মহানগর উত্তরের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হঠাৎ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দলের সিনিয়র নেতাদের ওপর আক্রমণ করেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতের ওই হামলার পর আহত দলের নেতা তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকা মহানগরে অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি মোমবাতি প্রজ্বালন করে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। ঢাকা দক্ষিণে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে। কিন্তু ঢাকা উত্তরে যখন কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে সিনিয়র নেতাদের ওপর আক্রমণ করে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সেখানে ছিলেন। হামলায় আহত ছয়-সাতজন মহিলা কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাবিথ আউয়াল মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। অন্যান্যরা গুরুতর আহত। এখানে তাদের চিকিৎসা চলছে।’

মির্জা ফখরুল জানান, শনিবার বিকালে নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লার (বুলু) ওপর আক্রমণ হয়েছে। তিনিও রক্তাক্ত হয়েছেন। তাকে কুমিল্লা হাসপাতালে আনা হয়েছে। আমরা যে কথাগুলো সব সময় বলছি, এখানে আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে নিয়মতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। সমগ্র দেশে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের শান্তিরক্ষী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এখানে গণতন্ত্রের কোনও পরিবেশ নেই। এখানে তারা যখন নির্বাচনের কথা বলে সেটা একটা প্রহসন ও বাতুলতা ছাড়া আর কিছু নয়।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম