দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দরকার: নোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৫:৪৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৫:৪৭

বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান বলেছেন, একটি গণতান্ত্রিক স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রের একটা স্বাধীন পতাকার জন্য আমরা লড়াই করেছিলাম। এখন শুধু সেই স্বাধীন পতাকা বহন করে নিয়ে যাওয়ার জন্যই লড়াই নয়, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দরকার।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা মিলনায়তনে জিয়া প্রজন্ম দল আয়োজিত ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এই সরকার জোরপূর্বক ক্ষমতায় আছে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করেছে। এই সরকার আমাদের কোনও সহযোগিতা মানেনি। গত কয়েক বছর ধরে বিরোধী দল হিসেবে আমরা আন্দোলন করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘৯৯ ডিগ্রি ফারেনহাইট পানি উত্তপ্ত হয়েছে, আরেকটু হলেই বাষ্প হয়ে যাবে। তারেক রহমানের নীতি মেনে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের লক্ষ অর্জন হবে। আমরা চার জন সহকর্মীকে হারিয়েছি। রক্তাক্ত জাতীয় এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছি।’

জিয়া প্রজন্ম দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম