‘বিএনপি কখনও আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন করেনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ২১:৪৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:৩৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি কখনও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেনি। তিনি বলেন, ‘আমরা কোনোদিন আপনাদের বাদ দিয়ে নির্বাচন করিনি। জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া, কেউ করেননি। আপনাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই তারা বিজয়ী হয়েছিলেন। আমরাও প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে চাই।’

শুক্রবার (৭ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালবাগের শ্মশানঘাট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জোন-৫ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি এবং অন্য কোনও দল নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘এই অবৈধ, ফ্যাসিবাদী, অত্যাচারী ও হত্যাকারী সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেছি। সবাই একমত হয়েছি।’

বিএনপি নেতা আরও বলেন, ‘আমরা কখনও বলি না আপনি পদত্যাগ করেন, আমরা ক্ষমতায় বসবো। আমরা বলি আপনারা পদত্যাগ করেন। অবৈধ সংসদ বাতিল করেন। জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেন। জনগণ যাকে নির্বাচিত করবে, তারা ক্ষমতায় বসবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবারের সমাবেশে দলের নেতাকর্মীরা বাঁশ বা লাঠি হাতে যাননি। কর্মীরা জানান, নেতাদের নিষেধাজ্ঞা থাকায় লাঠি পরিহার করেছেন তারা।

জনসভার প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম। মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ। বিকাল সাড়ে ৫টার দিকে সমাবেশ শেষ হয়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম