বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। বুধবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে.জে. (অব.) মাহববুবুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আব্দুল মঈনখান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
/সিএ/ এএইচ /








