সংসদে আসা নিয়ে জাপার ঘোষণাকে নাটক বললেন বিএনপির হারুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ২২:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ২৩:০০

বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) সংসদের অধিবেশনে না যাওয়ার ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তা আবার পরিবর্তন করার ঘটনাকে নাটক হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে উন্নয়ন বোর্ড আইনসমূহ রহিতকরণ বিল উত্থাপনের আপত্তি জানিয়ে বক্তব্য দিতে গিয়ে হারুন এসব কথা বলেন।

বিএনপির এমপি বলেন, কী নাটক, আমাদের সারা জীবনটাই নাটকের। পত্রিকায় আজকে হেডলাইন আসলো, আজকে সংসদে বিরোধী দলের কেউ আসবে না। আবার দেখলাম সব পরিবর্তন।

স্পিকারের উদ্দেশে হারুন বলেন, কী অবস্থা, কী হচ্ছে তা জানাতে হবে। কার্যপ্রণালি বিধিতে বিরোধী দলীয় নেতা কীভাবে হবেন তা বলা আছে। এটি পরিষ্কার হওয়া দরকার। স্পিকার কেনও সিদ্ধান্ত দিচ্ছেন না, এখানে কী সমস্যা আছে—এসব জানানোর আহ্বান জানান তিনি।

জেলা পরিষদ বিলুপ্ত করার দাবি জানিয়ে হারুন বলেন, এটি এখন ভয়াবহ দুর্নীতির আখড়া হয়ে গেছে। এর কোনও প্রয়োজন নেই। জেলা পরিষদের সম্পদ উপজেলা পরিষদে ন্যস্ত করে জেলা পরিষদ বিলুপ্ত করে দেওয়া হোক।

গাইবান্ধা–৫ আসনের উপনির্বাচনে অনিয়ম নিয়ে হারুন বলেন, সেখানে নির্বাচন কমিশন সিসিক্যামেরা স্থাপন করেছে। অনিয়ম ধরা পড়েছে। কিন্তু পুলিশ, প্রশাসন, নির্বাচন কর্মকর্তা তাদের কারও বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি।

হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী

আনিসুল হক বলেন, উন্নয়ন বোর্ড আইন রহিতকরণ বিল নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির সংসদ সদস্য জেলা পরিষদ আইনের কথা বললেন। রুলস অব বিজনেস সম্পর্কে উনি জানেন কী না জানি না। জেলা পরিষদ আইন যে লাইন মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার), সেই মন্ত্রণালয় এই সংসদে বিল পাস করেছিল। সংখ্যাগরিষ্ঠ ভোটে এটি পাস হয়েছিল। সেদিন কিন্তু তিনি (হারুন) ওই পক্ষে ভোট দেননি। বক্তব্য দিয়েছিলেন কিন্তু ভোট দেননি। সংসদ থেকে পাস করা আইন এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। আমি কেন এটা রহিত করতে আসবো।

বিরোধী দল জাতীয় পার্টি নিয়ে হারুনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, উনি খবরের কাগজে দেখেছেন বিরোধী দল আসবে না। আজকে দেখলেন বিরোধী দল এসে গেছে। উনিও বিরোধী দল কন্ট্রোল করেন না। আমিও বিরোধী দল কন্ট্রোল করি না। বিরোধী দল গতকাল যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকে-এই সিদ্ধান্ত তো এমন নয় যে পাল্টানো যাবে না। তারা আবার আলাপ-আলোচনা করে পরিবর্তন করতে পারে। উনারাও (জাতীয় পার্টি) উনার বা বিএনপির অঙুলি হেলনে চলে না। সেই কারণেই আজকে উনাদের গাত্রদাহ হয়ে গেছে—যে এখানে তারা কোন সমস্যা সৃষ্টি করতে পারেননি। বিরোধী দলকে ধন্যবাদ জানাবো যে—দেশকে আগে প্রাধান্য দিয়েছেন। তারা নিজেদের বা দলকে প্রাধান্য দেননি। উনারা দেশের সেবা করেছেন এজন্য অভিনন্দন জানাই। উনাদের (বিএনপির) অসুবিধা হয়ে গেছে বলেই বিরোধী দলের গালিগুলো আমাকে দিয়ে দিলেন। বিষয়টি হলো গালি দিতে হবে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের