সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২০:২০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:০২

১০ ডিসেম্বরকে সামনে রেখে নয়া পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর অন্তত ছয় জন সিনিয়র নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার আগে-পরে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, উত্তর কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, অন্তত শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন দুই শতাধিক।

পুলিশের সূত্র জানিয়েছে, আজ রাতে বিএনপি'র সিনিয়র নেতাদের ডিবি কার্যালয়ে রাখা হবে। আর বাকি নেতাকর্মীদের পল্টন, মতিঝিল, শাহবাগ, কলাবাগান, ধানমন্ডি, শাহজাহানপুর থানায় রাখা হবে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির সংঘর্ষের পর সন্ধ্যার দিকে বিএনপি কার্যালয়ে প্রবেশ করে ডিবি পুলিশের সদস্যরা। পরে তারা অভিযান শুরু করে। কার্যালয়ের ভেতরে অবস্থানরত শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান