শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনে প্রতিবন্ধকতা দূর করুন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:১৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

বিএনপির ১০ ডিসেম্বরের (শনিবার) ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে পালনে সব প্রতিবন্ধকতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, গায়েবি ও মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে। আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করতে সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্থায়ী কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

লিখিত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘দলের পক্ষ থেকে নয়া পল্টন সড়কে গণসমাবেশ করার বিষয়ে বারবার অবহিত করা হলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান, টঙ্গীর ইজতেমা ময়দান, পূর্বাচলের বাণিজ্যমেলা মাঠে করার জন্য চাপ দিতে থাকে। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে এসব মাঠ ছাড়া ঢাকা শহরে অন্য কোনও গ্রহণযোগ্য স্থানে গণসমাবেশ করার স্থান নির্ধারণের জন্য ডিএমপিকে আহ্বান জানানো হয়।’

উল্লেখ্য, আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন—সরকার শান্তিপূর্ণ সমাবেশের পক্ষে। সোহরাওয়ার্দী উদ্যান না হলে কালশী মাঠে সমাবেশ হতে পারে বলেও জানান তিনি।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের